,

বাংলাদেশিরা চীন ভ্রমণে যেতে চাচ্ছে না

news-image

করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে বহু বাংলাদেশি তাদের চীন ভ্রমণ বাতিল করেছেন। বেসরকারি ট্যুর অপারেটররা একথা জানিয়েছেন।

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে উঠছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন।

ঢাকায় এখন বহু বেসরকারি ট্যুর অপারেটর আছে যারা চীনে ট্যুর প্যাকেজ পরিচালনা করে। চীনে ভিসা আবেদনে সহায়তা থেকে শুরু করে হোটেল বুকিং এবং বিমানের টিকিটও বুকিং দেয় তারা।

এদের মধ্যে অন্যতম হচ্ছে আকাশবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহমুদুল হাসান তুহিন বলেন, করোনাভাইরাস প্রকোপের কারণে একের পর চীন ভ্রমণ বাতিল করছেন বাংলাদেশের নাগরিকরা। তিনি বলেন, গত দুই সপ্তাহে ব্যবসা এবং পর্যটন মিলিয়ে প্রায় ২০০’র মতো ভ্রমণ স্থগিত হয়েছে।

সাবরিনা সুলতানা চৌধুরীর বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় চীনে বসবাস করেন। তারও ইচ্ছা ছিল চীনে যাবেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে, চীনের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করা এবং একই সঙ্গে চীন ঘুরে দেখা। কিন্তু করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে সে পরিকল্পনা এখন বাদ দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের কয়েকজন আত্মীয় আছে সেখানে। সবাই বলল, খুবই খারাপ অবস্থা ওখানে। আর যাওয়া হবে না ওইদিকে।

ট্যুর অপারেটররা বলছেন, বাংলাদেশে থেকে চীনে যারা ব্যবসাসায়িক কাজে যায়, তাদের বেশিরভাগই কাজ শেষ করে অতিরিক্ত কয়েকদিন পর্যটনের জন্য অবস্থান করেন। এছাড়া শুধু পর্যটন ভিসায়ও অনেকে যাচ্ছেন। ঢাকা থেকে চীনের বিভিন্ন জায়গায় প্রতিদিন চারটি ফ্লাইট যাওয়া-আসা করছে।

বেসরকারি জ্যাস ট্যুর অপারেটর-এর সাগর আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার থেকে গত দুই সপ্তাহে পর্যটকরা এবং ব্যবসায়ীরা চীন ভ্রমণ বাতিল করেছেন। তিনি আরো বলেন, গত বছরের জানুয়ারি মাসের সঙ্গে তুলনা করলে চলতি বছর চীনের ভিসা এবং টিকিটের চাহিদা অর্ধেকে নেমে এসেছে।

বেসরকারি ট্যুর অপারেটররা বলছেন, তাদের বেশিরভাগ ট্যুর প্যাকেজ চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।

করোনাভাইরাসের যদি আরো বিস্তার ঘটে এবং এ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে বাংলাদেশের ট্যুর অপারেটরদের ব্যবসা বন্ধ হবার উপক্রম হবে বলে তারা আশঙ্কা করছেন। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ