,

যেসব কারণে হৃদরোগ ছাড়াও বুকে ব্যথা হয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকের ধারণা, বুকে ব্যথা হওয়া মানেই হৃদরোগে আক্রান্ত হওয়া। কিন্তু আরও অনেক কারণে বুকে ব্যথা হতে পারে। বিশেষ করে আজকের ব্যস্ত দুনিয়ায় কাজের চাপের সঙ্গে সঙ্গে টেনশনের কারণে অনেক সময় বুকে ব্যথা অনুভূত হচ্ছে।এ ছাড়া আরও যেসব কারণে বুকে ব্যথা হতে পারে-

১. প্রচণ্ড ভয় পাওয়ার পর অনেক সময় বুকে ব্যথা অনুভূত হয়। চিকিৎসকরা জানান, ভয় থেকে বুকে ব্যথা অনুভব করার কারণে অনেকে তাদের শরণাপন্ন হচ্ছেন। তার মানে এই নয়, তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

২. অনেক সময় ভয় বা মানসিক চাপ থেকে বুকে ব্যথা শুরু হয় এবং তা যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ একই স্থানে ব্যথা অনুভুত হয়। তবে হৃদরোগের কারণে ব্যথা শুরু হলে বুকে এবং শরীরের অন্যান্য স্থান যেমন- চোয়াল, কাঁধ, হাতে ব্যথা ছড়িয়ে পড়ে।

৩. হৃদযন্ত্র থাকে শরীরের বাম পাশে। তাই হৃদরোগের উপসর্গ হিসেবে দেখা দেওয়া ব্যথা বাম পাশেই অনুভুত হয়। মাঝেমধ্যে অবশ্য বুকের মাঝখানেও ব্যথা হতে দেখা গেছে। তবে বুকের অন্য যেকোনো অংশে ব্যথা হলে সেটা মানসিক কারণে হওয়ার সম্ভাবনাই বেশি ।

৪. ভার্টিগোর প্রবণতা থাকলেও বুকে ব্যথা হতে পারে। এর পাশাপাশি ঘাম, কাঁপুনি, দম আটকে যাওয়া ভাব হতে পারে। সেই সঙ্গে শরীরের ভারসাম্য হারানো, বমি ভাবও দেখা দিতে পারে। সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ