,

হার্ট অ্যাটাক ও উচ্চরক্তচাপ প্রতিরোধ করে নিয়মিত সিঁড়ি ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : সুস্থ থাকতে তো আমরা সবাই চাই। কিন্তু শুধু চাইলেই তো আর হয় না, তার জন্য কয়েকটি নিয়ম মানা জরুরি। সেই সব নিয়মের মধ্যে প্রধান হল স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ওয়ার্ক আউট করা। তবে এখনকার দিনের ব্যস্ত জীবনে আলাদা করে ওয়ার্ক আউটের জন্য আমরা সময় আমরা অনেকেই বের করতে পারি না। সেক্ষেত্রে দৈনন্দিন জীবনেই সামান্য কয়েকটি পরিবর্তন আনতে পারলে ফিট থাকা কঠিন হবে না। তার মধ্যেই অন্যতম হল লিফট বা এসক্যালেটরের অভ্যাস ভুলে সিঁড়ির ব্যবহার শুরু করা।

সিঁড়ি দিয়ে ওঠা-নামা করার কয়েকটি উপকার জেনে নেওয়া যাক।

* সিঁড়ি দিয়ে ওঠা বেশ ভালো একটি কার্ডিয়োভাস্কুলার একসারসাইজ। নিয়মিত সিঁড়ি ওঠার অভ্যেস থাকলে হৃদরোগের সম্ভাবনা কমে যায়। এছাড়া সিঁড়ি দিয়ে ওঠানামা করলে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিসের সম্ভাবনাও কমে।
* সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করলে মেটাবলিজম রেট বাড়ে, যা ওজন কমাতে সাহায্য করে।

* লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠা বা গাড়ি একটু দূরে পার্ক করে কিছুটা পথ হেঁটে অফিস যাওয়া ফাংশনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এগুলো আপনার জয়েন্ট ভালো রাখতে সাহায্য করে।

* প্রতিদিন অন্তত আটতলা পর্যন্ত হেঁটে উঠতে পারলে কম বয়সে মৃত্যুর আশঙ্কা অনেকটাই এড়ানো যায়। প্রতিদিন সাত মিনিট করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৩৩% কমে।

* সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অস্টিওরপোরোসিসের সম্ভাবনা কমোনা যায়।

* যেকোনও রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শরীরের সঙ্গে মনও ভালো রাখতে সাহায্য করে। সিঁড়ি ভাঙার ফলে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।

* সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার হার্টের পাশাপাশি ফুসফুসও ভালো থাকবে। এর ফলে ফুসফুসের কাজ করার ক্ষমতা বাড়ে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ