,

বড়দিনে টুটি ফ্রুটি কুকিজ

news-image

লাইফস্টাইল ডেস্ক : বড়দিনের আয়োজনে শিশুদের জন্য রাখতে পারেন রঙিন টুটি ফ্রুটি কুকিজ। বাসায়ই বানিয়ে ফেলুন মচমচে এই বিস্কুট। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ
মাখন- ৭৫ গ্রাম
গুঁড়া চিনি- আধা কাপ
ময়দা- ১ কাপ
কাস্টার্ড পাউডার- ১/৪ কাপ
লবণ- ১ চিমটি
বেকিং পাউডার- ১/৪ চা চামচ
বেকিং সোডা- ১ চিমটি
দুধ- ২ টেবিল চামচ
লাল টুটি ফ্রুটি- ৩ টেবিল চামচ
সবুজ টুটি ফ্রুটি- ৩ টেবিল চামচ
ক্যাসিউ নাট কুচি- ২ টেবিল চামচ
আনারসের এক্সট্রাক্ট- ১ চা চামচ
উপকরণ
একটি বড় পাত্রে চিনি ও মাখন ফেটিয়ে নিন মসৃণভাবে। ময়দা, কাস্টার্ড পাউডার, লবণ, বেকিং সোডা ও বেকিং পাউডার মেশান। আনারসের এক্সট্রাক্ট, ক্যাসিউ নাট ও দুই রঙের টুটি ফ্রুটি মিশিয়ে নিন। দুধ মিশিয়ে ডো তৈরি করুন। পুরো ডো রোলের মতো লম্বা আকৃতি করে পাতলা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিন ১ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে স্লাইস করে কাটুন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করুন। মচমচে টুটি ফ্রুটি বিস্কুট পরিবেশন করুন উৎসবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ