সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধু-দারুচিনি মিশ্রণ সারবে যেসব রোগ

news-image

লাইফস্টাইল ডেস্ক : মধু ও দারুচিনি কমবেশি আমরা সবাই খেয়েছি। তবে এর ঔষধি গুণের কথা আমরা অনেকেই জানি না। শীতকালে পুরো সময়জুড়ে গরম পানিতে মধু ও দারুচিনি গুঁড়া মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। আর বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে।

আসুন জেনে নিই মধু ও দারুচিনির ঔষুধি গুণ-

১. দারুচিনি ও মধুতে থাকা একাধিক উপকারী উপাদান মুখ গহ্বরে ক্ষতিকর ও দুর্গন্ধ তৈরিকারী জীবাণু ধ্বংস করে। আর মুখে গন্ধ দূর হওয়ার সঙ্গে দাঁত ও মাড়ি সম্পর্কিত নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। মুখের ভেতরের এ উপকার পেত প্রতি সপ্তাহে অন্তত ৩-৪ দিন নিয়ম করে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে পান করতে হবে।

২. ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হৃদস্বাস্থ্যের উন্নতিতে দারুচিনি এবং মধু খুব ভালো কাজ করে। আর মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের ভেতরের প্রদাহ কমাতে কার্যকর। ফলে কমে যায় হার্টঅ্যাটাকের সম্ভাবনা।

৩. বেশ কিছু গবেষণা থেকে দেখা গেছে, সকালে নিয়মিত গরম পানিতে মধু ও দারুচিনি মিশিয়ে পান করলে অতিরিক্ত চর্বি কমবে। ফলে ওজন কমবে। এ ছাড়া দারুচিনির গুঁড়া আলাদাভাবে তলপেট ও কোমরের বাড়তি মেদ কমাতে কাজ করে।

৪. মধুতে থাকা পর্যাপ্ত পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্ট শরীর থেকে টক্সিক উপাদান বের করে ক্যানসার কোষের জন্ম প্রতিরোধ করে। আর দারুচিনিতে থাকা অ্যান্টি-টিউমার উপাদান শরীরে টিউমার হতে প্রতিরোধ করে।

৫. বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত দারুচিনি এবং মধু গ্রহণে পেটে জমে থাকা গ্যাস বেরিয়ে যায়। সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি হয়।

৬. ব্লাডারে সংক্রমণ ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি থেকে দেখা দেয় ব্লাডার ইনফেকশনের সমস্যা। এক চা চামচ দারুচিনির গুঁড়া ও আধা চা চামচ মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে পান করলে এই রোগে উপকার পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে