সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের যে অভ্যাসের কারণে সম্পর্ক নষ্ট হয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : কোন মানুষই একা থাকতে পারে না। তাই মানুষ সম্পর্কে জড়ায়। কিন্তু সম্পর্ক তৈরি করা যত সহজ, তার চেয়ে কঠিন সম্পর্ক টিকিয়ে রাখা। সম্পর্ক নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের ছোট ছোট বদ অভ্যাসগুলোই একটা সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।

এবার জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো সম্পর্কে –

মিথ্যা বলা

যেকোনো সম্পর্কের জন্য মিথ্যা ক্ষতিকর। এটি ঠিক যে সত্য সব সময় তিক্ত। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যত কঠিন সত্য হোক না কেন তা সঙ্গীকে বলে দেওয়া উচিত। হয়তো সাময়িকভাবে সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি উপকারী।

গোয়েন্দাগিরি করা

সঙ্গীকে বিশ্বাস করুন। তার ফেইসবুক অ্যাকাউন্ট, ই-মেইল, সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নজরদারী করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি তার সাথে সেই বিষয়ে কথা বলুন। মনে রাখবেন আলোচনা সব সমস্যার সমাধান করে দেয়।

প্রশংসা না করা

সম্পর্কে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করার সাথে সাথে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তোলে। সঙ্গীর কাজের প্রশংসা করুন, তা যত ছোট কাজই হোক না কেন। ছোট একটি ধন্যবাদ সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

সময় কম দেওয়া

অনেকেই মনে করে থাকেন সম্পর্কে ভালোবাসা থাকাটাই শুধু জরুরি, আর কিছু নয়। সম্পর্কে একে অপরকে সময় দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। দিনের কিছুটা সময় সঙ্গীর জন্য রেখে দিন। তাকে ফোন করুন। সময় থাকলে তার সাথে কোথাও ঘুরতে যান।

দোষারোপ করা

একে অপরকে দোষ দেওয়া সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। আপনি যদি তাকে ভালোবাসেন তবে তার দোষ ধরা বন্ধ করুন। হয়তো তার অভ্যাসটি খারাপ, দোষ না দিয়ে তাকে বুঝিয়ে বলুন। দেখবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটা কমে গেছে।

অপেক্ষা করানো

আপনি কি সবসময় ডেটিং এ দেরি করে যান? কিংবা ফোন করার কথা ভুলে যান? এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও, সম্পর্ক নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ী হয়ে থাকে। সব সময় অপেক্ষা করানো, কথা দিয়ে কথা না রাখা সম্পর্কের প্রতি আপনার অনীহা প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে