,

সুন্দরী মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়!

news-image

অনলাইন ডেস্ক : সুন্দরী মেয়েরা ছেলেদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৯ বছর ধরে একটি সমীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর টানা ৯ বছর ধরে ওই গবেষণাটি চালানো হয়।

স্পেনের ওই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের শুধু মনেরই নয়, শরীরেও নানা উথাল-পাথাল হয়। যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সুন্দরী মেয়েরা সামনে এলে ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রেই মানসিক চাপ বৃদ্ধির এই প্রবণতা বেশি।

গবেষকদের দাবি, এই মানসিক চাপ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

গবেষণায় তারা দেখেছেন, সুন্দরী মেয়েরা কাছে আসার পাঁচ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এই পাঁচ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোরট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়। এই ‘কোরট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। কাজেই সুন্দরী মেয়েদের দেখলেই সতর্কভাবে সংযত হওয়া জরুরি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ