,

পেঁয়াজ কাচুরি ও ডাল বাটি চুরমা

news-image

লাইফস্টাইল ডেস্ক : রাজস্থান, অসাধারণ সৌন্দর্যের একটি স্থান। এখানে যতদূর চোখ যায় শুধুই ঝলমলে বালির ভূমি ছাড়াও ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের জন্য রাজস্থান ভারতের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। অসাধারণ সব প্রাসাদ, নানা রকম সাংস্কৃতিক আয়োজন, চোখ ধাঁধানো সব উৎসবের টানে হাজার হাজার মানুষ প্রতি বছর ভিড় করেন রাজস্থানে।

আর এতো কিছুর বাইরেও রাজস্থান ভোজনরসিকদের জন্য একটি চমৎকার স্থান। রাজা, মহারাজাদের এই রাজ্য রাজস্থান শাহী খাবারের জন্য বেশ বিখ্যাত। রাজস্থান গেলে খাবারের তালিকায় পাবেন চমৎকার সব নাম। আর সেসব খাবারের স্বাদ! একবার মুখে তুললে কখনোই ভুলবেন না।

চলুন আজ তাহলে জেনে নেয়া যাক রাজস্থানের দুটি খাবারের ডিশ জিভে জল আনা পেঁয়াজ কাচুরি ও ডাল বাটি চুরমা কীভাবে তৈরী করে।

পেঁয়াজ কাচুরি

রাজস্থানের বিখ্যাত খাবারগুলোর তালিকায় সবচেয়ে বেশি পরিচিত যে খাবারটি তা হলো ‘পেঁয়াজ কাচুরি’। আলু, পেঁয়াজ ও মশলার পুর দেয়া পেঁয়াজ কাচুরির স্বাদ এক কথায় অসাধারণ। এক থালা পেঁয়াজ কাচুরি ও তেঁতুলের টক চাটনির সঙ্গে সকালের নাস্তা দারুন হয়।

তাছাড়া তেঁতুলের টক চাটনির পাশাপাশি পেঁয়াজ কাচুরি খেতে জুড়ে নিতে পারেন ঝাল স্বাদের ঝোল কিংবা টক-মিষ্টি দই। পেঁয়াজ কাচুরির গরম গরম টুকরোগুলো যখন টক চাটনি, ঝাল স্বাদের ঝোল কিংবা দইয়ে ডুবিয়ে মুখে দেবেন, তখন মনে হবে আরো খাওয়ার কথা।

ডাল বাটি চুরমা

ডাল বাটি চুরমা রাজস্থানি বেশ বিখ্যাত একটি খাবার। রাজস্থানি খাবারের নাম এলে শুরুতেই এই নামটি চলে আসে। এই রাজস্থানি থালা নিয়ে যেন না বললেই নয়। আপনার জন্য তৈরি হওয়া এক থালি ডাল বাটি চুরমাতে থাকবে চানা ডাল, অড়হর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, ঘি, কাঁচা মরিচ, লবঙ্গ, তেজপাতা, জিরা, হিং, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা, আটা, সুজি, বেসন, এলাচ গুঁড়ো, আমন্ড, চিনি, লেবুর রস, লবণসহ আরো বেশ কিছু উপকরণ।

খাবারের নামডাক বাড়ে তার স্বাদের উপর ভিত্তি করে, তো এই খাবারটির এতো নামডাকের কারণ বুঝতেই পারছেন নিশ্চয়ই! একবার মুখে তুললে এর স্বাদ আর কখনোই ভুলবেন না।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ