,

ত্বক ভালো রাখুন শীতে

news-image

অনলাইন ডেস্ক : শীত এলেই ত্বক নিয়ে চিন্তার শেষ নেই। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যায়। অনেকের হাত-পা ফাটে। তাই ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে ব্যস্ত থাকে সবাই। তবে প্রসাধনী বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের শুষ্কতা দূর করা যায়। উপায়গুলো সম্পর্কে জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন-

দুধ ও ক্রিম: ত্বকের শুষ্কতা দূর করতে দুধ ও ক্রিম খুবই কার্যকরী। দুধ বা ফুল ক্রিম দুধ ত্বকে মালিশ করলে শুষ্কতা অনেকাংশেই দূর হয়ে যায়। ত্বককে করে সুন্দর এবং মসৃণ।

অলিভ অয়েল: অলিভ অয়েল দুধ বা মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগালে দ্রুতই মুক্তি পাবেন ত্বক নষ্ট হওয়ার হাত থেকে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ঘি: প্রায় সব বাড়িতেই ঘি পাওয়া যায়। ঘি হতে পারে আপনার ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচানোর অন্যতম উপাদান। ত্বকের যে স্থানে শুষ্ক বেশি; সেখানে এক চিমটি ঘি লাগিয়ে নিন। দেখবেন কত সহজেই মুক্তি পাওয়া যায় শুষ্কতার হাত থেকে।

নারিকেল তেল: নারিকেল তেল খুবই সহজলভ্য একটি উপাদান। এটি কুসুম গরম করে ত্বকের শুষ্ক স্থানে লাগিয়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ত্বকের শুষ্কভাব দূর হয়ে গেছে।

মধু: মধু যেমন শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে; তেমনি ত্বক ভালো রাখতে এর জুড়ি মেলা ভার। মধু ত্বকের আর্দ্রতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই আসুন, বাজারের নিম্নমানের প্রসাধনী বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের সুস্থতা বজায় রাখুন, সুন্দর জীবনযাপন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ