,

কেক তৈরি করুন বেক ছাড়াই

news-image

অনলাইন ডেস্ক : ডেজার্টে কেক এক সুউচ্চ জায়গা দখল করে আছে। দিন দিন সহজ থেকে সহজতর হচ্ছে কেকের রেসিপি। পছন্দের তালিকায় শীর্ষে থাকা কেক হয়ে থাকে বিভিন্ন রঙের এবং গন্ধের। এছাড়াও উপকরণেও আসছে ভিন্নতা।

আজ জেনে নিন কীভাবে ঝটপট বেক করার ঝামেলা ছাড়াই কেকের স্বাদ নিতে পারবেন। রইলো রেসিপি-

উপকরণ: হোয়াইট ব্রেড ১২ পিস, তরল দুধ ১ কাপ, মধু ২ টেবিল চামচ, চকলেট আইসক্রিম ৩ স্কুপ, চকলেট সস ২ টেবিল চামচ, চকলেট আইসক্রিম ৩ স্কুপ, ভ্যানিলা আইসক্রিম ৩ স্কুপ, কাজুবাদাম কুচি ১ কাপ।

প্রণালী: প্রথমে একটি বেকিং ট্রেতে বেকিং পেপার ভালোভাবে বিছিয়ে নিন। এমন ভাবে বেকিং পেপার সাজিয়ে নিন যেন ট্রে-র ধার থেকে বেরিয়ে থাকে। ব্রেডের পাশের বাদামি অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিন। দুধের সঙ্গে মধু মিশিয়ে রাখুন। এবার ট্রের উপর প্রথমে ৬ স্লাইস ব্রেড রাখুন। এর উপর কিছুটা দুধ ছড়িয়ে দিয়ে অর্ধেক চকলেট সস ছড়িয়ে দিন। এর উপর চকলেট আইসক্রিম দিয়ে উপরে আমন্ড-ওয়ালনাট চিপস ছড়িয়ে দিন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। ফ্রিজ থেকে বের করে উপরে বাকি স্লাইস দিয়ে একই ভাবে প্রথমে দুধ, ভ্যানিলা আইসক্রিম লেয়ার করে উপরে আমন্ড-ওয়ালনাট চিপ্স ছড়িয়ে দিন। এবার রেফ্রিজারেটরে ৪ থেকে ৫ ঘণ্টা জমতে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বেকিং পেপারের সাহায্যে কেক বের করে নিন। এবার ছুরি দিয়ে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ