,

রংপুরে পণ্যবাহী পরিবহনের ধর্মঘট: চলছেনা লোকাল রুটের বাস

news-image

সোহেল রশীদ, রংপুর : সড়ক পরিবহনের নতুন আইন বাতিলসহ ৯দফা দাবিতে রংপুর জেলা জুড়ে পণ্যবাহী পরিবহনের ধর্মঘট চলছে। এতে করে রংপুরের সকল রুটে ট্রাক, ট্যাংকলরী, কাভার্টভ্যান চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘটের কারণে জেলায় পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহকারীরা। এদিকে ট্রাকের ধর্মঘটে রংপুর থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার ভোর থেকে পণ্যবাহী মোটরযান শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন।

রংপুর মহানগরীর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান বন্ধ থাকতে দেখা গেছে। পাশাপাশি লোকাল বাস স্ট্যান্ডগুলো থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।এদিকে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে রংপুর নগরীর কেন্দ্রীয় ট্রাক স্ট্যান্ডে বিক্ষুদ্ধ পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চলাচল বিঘ্নিত করার পাশাপাশি বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসের গতিরোধ করছে। বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন তারা। এছাড়া কার, মাইক্রোবাস গাড়ি চলতেও বাধা দিতে দেখা গেছে।

এব্যাপারে রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এটা কেউ ইচ্ছা করে ঘটায় না। তিনি আরও বলেন, নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে রংপুর-কুড়িগ্রাম অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ প্রসঙ্গে মোটর শ্রমিক আলতাব হোসেন, আবুল কাশেম, , শাহিন হোসেন বলেন, নতুন আইনে জরিমানা ও শাস্তি কমাতে হবে। সড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধ না করে আমাদেরকে বেকায়দা ফেলার মত আইন মেনে নেয়া সম্ভব না। একারণে আমরা শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রেখেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর