,

মিঠাপুকুরে দুঃস্থ্যদের জন্য বরাদ্দকৃত দশ টাকা কেজির ৯০ বস্তা চাল জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে দুঃস্থ্যদের জন্য বরাদ্দকৃত রেশন কার্ডের ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল জব্দ করেছে খাদ্য অধিদপ্তর। এসময় গুদামটি সিলগালা করে দেওয়া হয়। সোমবার উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিলনপুর ইউনিয়নের গোপালপুর বাজারে স্থানীয় ব্যবসায়ি হেলাল মিয়ার গুদামে ৯০ বস্তা সরকারী চাল রয়েছে- এমন খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৯০ বস্তা চাল উদ্ধার করে।

পরে ওই ব্যবসায়ির গুদামঘরটি সিলগালা করা হয়। এসময় মিলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি (চেয়ারম্যান) বলেন, ডিলারের মাধ্যমে চালগুলো বিক্রি করা হয়। কিন্তু, এই ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে সরকারী চাল কিনে গুদামজাত করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, চালগুলো রেশনকার্ডধারীরা আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি জোর করে চাল কিনে নেইনি।

কয়েকজন স্থানীয় জানান, রেশন কার্ডের আওতায় ১০ টাকা কেজির চালের চালানে খারাপ এসেছে, এ কারণে উপকারভোগীরা চালগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেলাল মিয়ার গুদামঘর হতে চালগুলো উদ্ধার করে ব্যবসায়ির প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া তাঁর ব্যবহৃত সরকারী মোবাইল ফোনটি কেটে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর