,

আবরার হত্যাকা : জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে রংপুরে মানবন্ধন

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যাকা-ে ফুঁসে উঠেছে রংপুর। টানা দ্বিতীয় দিনের মত রংপুর মহানগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে আমরাই পাশে -রংপুর ফেসবুক গ্রপের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে দুপুরে নগরীর কাচারী বাজার বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে।

অন্যদিকে আবরার হত্যার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের পুর্বঘোষিত বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। গতকাল দুুপরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির পার্টি অফিস থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তারা পুলিশ বেষ্টনীর মধ্যেই নানা স্লোগান দিতে থাকে। পরে পার্টি অফিসের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারন সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদল সভাপতি মনিুরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।

বক্তারা বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে যারা হত্যা করেছে তারা অজানা কেউ না। তারা যেই হোক। তাদের পরিচয় খুনি । অন্য কিছু না। তাদের কঠোর শাস্তি দিতে হবে। তারা দেশের সব বিচার বহির্ভূত হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূক শাস্তির দাবি করেন।###

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর