মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের মৃত্যুর শোক না কাটতেই নির্বাচনী প্রচারণা :  হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর ১৪ দিন পেরিয়েছে। নেতাকর্মী, এরশাদ ভক্তদের মাঝে শোক কাটেনি এখনো। এরই মধ্যে শূন্য আসনে মনোনয়ন পেতে দলের কতিপয় নেতার পক্ষে রঙ্গিন পোস্টার শোভা পাচ্ছে সদর উপজেলাসহ রংপুর মহানগরীতে। পোস্টারে উপ-নির্বাচনে সদরবাসীর কাছে ভোট ও দোয়া কামনা করা হয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে এরশাদ ভক্ত ও তার পরিবারের সদস্যরা।

আজ রবিবার দুপুরে নগরীর সেনপাড়াস্থ জাপা চেয়ারম্যান এরশাদের পৈত্রিক বাসভবন ‘স্কাই ভিউতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নগরীর ওয়ার্ডগুলো থেকে এরশাদভক্তরা আসতে শুরু করে। খ- খ- মিছিল নিয়ে হাজারো এরশাদ ভক্তরা স্কাই ভিউ বাসভবনে সমবেত হয়ে এরশাদের মৃত্যুর চল্লিশ দিন না পেরুতেই দলের সিদ্ধান্তের আগেই দু-একজন নেতা নির্বাচনী প্রচারণা চালানোয় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা ও এরশাদ ভক্তরা। তারা দলের নীতি নির্ধারকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মমিনপুর ইউনিয়নের এরশাদভক্ত আব্দুর রাজ্জাক (৪০) বলেন, আমি সব সময় এরশাদকে ভোট দিয়ে এসেছি। স্যারের মৃত্যুর শোক আমাদের মাঝে বিরাজ করছে। অথচ কিছু নেতাকর্মীরা শূন্য আসনে মনোনয়ন পেতে গোটা সদর উপজেলা জুড়ে রঙ্গিন পোস্টার সাটিয়ে দিয়েছে। আমরা অনেক কষ্ট পেয়েছি। বর্তমানে যারা দল পরিচালনা করছে তাদের বুঝতে হবে রংপুরের মানুষ কি চায়। তারা এরশাদের পরিবারের বাইরে কাউকে এমপি হিসেবে দেখতে চায় না। আমরা চাই এরশাদের আসনে তার পরিবারের মানুষই নির্বাচন করুক।

এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, জাপা চেয়ারম্যান এরশাদের শোক না কাটতেই সম্প্রতি জাতীয় পার্টির কতিপয় নেতা উপ-নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের সিদ্ধান্তের বাইরে এমন অবস্থায় প্রচরণা চালানো অত্যন্ত দুঃখজনক। হয়তো পার্টির কেন্দ্রীয় নেতারা সেটি লক্ষ্য করেনি, কিংবা তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি এমপি ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে রংপুর সদর উপজেলায় ৫টি ইউনিয়নে ৫টি কমিটি ও ৪৫টি ওয়ার্ড কমিটি এবং নগরীতে ৭২টি আঞ্চলিক কমিটি গঠন করেছিলাম সেই সকল নেতাকর্মীরা আজ স্কাই ভিউয়ে এসে তাদের মনের কষ্টের কথা জানিয়েছে।

এদিকে নেতাকর্মী ও এরশাদ ভক্তরা উপ-নির্বাচনে এরশাদের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ প্রার্থী করার করার দাবি জানিয়ে স্লোগান দেয়। আসিফকে প্রার্থী করার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো স্কাইভিউ বাসাটি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি সামসুল আলম, জাপা নেতা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সুজনসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক