সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে স্বামীর চেয়ারে স্ত্রী বিজয়ী!

news-image

ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে স্বামীর পর স্ত্রী আছমা বেগম বিজয়ী হয়েছেন।অপরদিকে সংরক্ষিত আসনে মোছা. শাহিন সুলতানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বোকাইনগর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তাকিমকে হত্যাকাণ্ডের ঘটনায় এ আসনটি শূন্য হয়। এ ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন রফিকুল ইসলাম, মো. বেলায়েত হোসেন ও আছমা বেগম।ইউপি সদস্য মোস্তাকিম মিয়ার স্ত্রী আছমা বেগম স্বামীর ইউনিয়নে ভোটের লড়াইয়ে বিজয়ী হন। তিনি ফুটবল প্রতীকে পান ৭৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেলায়েত হোসেন পান টিউবওয়েল প্রতীকে ২৩১ ভোট।

পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ১০৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ২২টি। তৃতীয় স্থান অর্জনকারী রফিকুল ইসলাম মোরগ প্রতীকে পান মাত্র ১৮ ভোট।এ দিকে সংরক্ষিত আসন ১নং (সাধারণ আসন ১,২ ও ৩) ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌসী বেগমের মৃত্যুতে এ ওয়ার্ডটি শূন্য হয়।এ আসনে একক প্রার্থী হিসাবে মোসা. শাহিন সুলতানাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক