,

২৭ কেজি ওজনের কাতলার দাম ৪৯ হাজার টাকা!

news-image

নিউজ ডেস্ক : দেশে প্রায় ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি কাতলা মাছ। বুধবার ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি ধরা পড়েছিলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে। সকালে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে জাল দিয়ে মাছটি ধরেন বক্কার হলদার নামের এক জেলে।

এ সম্পর্কে বক্কার হলদার জানান, ‘সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট হয়ে নৌকা নিয়ে মাঝ নদীতে নিয়ে যাই। সেখানে জাল ফেলার কিছুক্ষণ পরই দেখি জাল অনেক ভারি হয়ে আছে। অনেক কষ্টে নৌকায় জাল টেনে তুলে দেখি বিশাল আকৃতির এক কাতলা মাছ।’

তিনি ওই মাছকে নিজের জন্য আল্লাহ রহমত হিসেবে বর্ণনা করেন।

পরে বক্কার হলদারের কাছ থেকে মাছটি কিনে নেনদৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট। তিনি ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেনেন বলে জানা যায়।

এরপর এই বিশাল আকৃতির মাছটি তিনি টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করেছেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর