,

‘নিষেধাজ্ঞা থাকার পরও প্রচুর ইলিশ ধরে নিয়ে গেছে ভারতীয় জে‌লেরা’

news-image

বুধবা সকাল থেকে বরিশাল নগরের পোর্ট রোডর্ষ বেসরকরি মৎস অবতরণ কেন্দ্রে স্থানীয় নদ-নদীর ইলশ আসতে শুরু করে। ৮ টি ফিশিংবোট ঘাটে সামুদ্রিক ইলিশ নিয়ে নোঙর করে। ফিশিংবোটের জেলে আব্দুর রহিম জানান, ৬৫ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আমরা মাছ ধরতে সাগরে গেছি। সাগরের গভীরে যাওয়ার জন্য আমরা আগে থেকেই রাওয়ানা দিয়েছিলাম। বেশ ভালোই ইলিশ ধরা পড়েছে। কম সময়ের মধ্যে যে টুকু পেয়েছি তা ভালোই। আর তা বিক্রি করার জন্য বরিশাল ঘাটে নিয়ে এসেছি।

বোট মা‌লিক ও জে‌লে‌দের অ‌ভি‌যোগ, বাংলা‌দেশ সীমানায় ঢু‌কে ভারতীয় জে‌লেরা নি‌ষেধাজ্ঞার সময় প্রচুর ই‌লিশ ধ‌রে নি‌য়ে গে‌ছে। এ‌তে দে‌শের মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাগ‌রে জে‌লে‌দের জা‌লে আশানুরূপ ই‌লিশ ধরা পড়ার কথা জা‌নি‌য়ে ‌পোর্ট রো‌ডের ব্যবসা‌য়ি না‌সির উ‌দ্দিন ব‌লেন, যতদূর খোঁজ পে‌য়ে‌ছি সাগ‌রে ই‌লিশ ধরা পড়‌ছে। আজ সকা‌লেও ব‌রিশা‌ল ঘা‌টে কিছু ফিশিংবোট ই‌লিশ মাছ নি‌য়ে এ‌সে‌ছে। ত‌বে আ‌রও বে‌শি ফিশিং বোট মাছ নি‌য়ে বাজারগু‌লো‌তে পৌঁছা‌লে বাজা‌রে ই‌লি‌শের আমদা‌নি যেমন বাড়‌বে, তেম‌নি দরও কম‌বে। ত‌বে এজন্য আ‌রও ৪/৫ দিন অ‌পেক্ষা কর‌তে হ‌বে।

বাজার ঘু‌রে দেখা যায়, বুধবার সকালসহ গত ২ দি‌নে পোর্ট‌ রোডের অবতরণ কে‌ন্দ্রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছি‌ল মণপ্র‌তি ২০-২১ হাজার, ভেলকা সাই‌জের ২৭ থে‌কে ২৮ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯শ’ গ্রাম ওজন) ৪০ হাজার, কে‌জি সাই‌জের ৫২ হাজার, কে‌জির ওপ‌রে ৫৮ থে‌কে ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের হলে ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকা।

ত‌বে সপ্তাহখা‌নেক আ‌গেও এ বাজা‌রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছিল মণপ্র‌তি ২৫ হাজার, ভেলকা সাই‌জের ৩৫ থে‌কে ৩৬ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯ শত গ্রাম ওজন) ৫২ হাজার, কে‌জি সাই‌জের ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের মণপ্র‌তি ১ লাখ ৩০ হাজার টাকা।

মৎস কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান,‌ নি‌ষেধাজ্ঞার সুফল জে‌লেরা পে‌তে শুরু ক‌রে‌ছে। সাগ‌রে মাছ ধরা পড়‌ছে। সম‌য়ের সঙ্গে সঙ্গে বাজা‌রে ই‌লি‌শের আমদা‌নি বে‌ড়ে যা‌বে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর