,

মিন্নির পুরো শরীরে ব্যথা, ঘুমাতে পারছে না রাতে: মিন্নির আইনজীবী

news-image

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কু’পিয়ে ‘জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আ’সামি করে হ’ত্যা মা’মলা করেন।

রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডের প্রধান সাক্ষী থেকে আ’সামি বনে যাওয়া নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পুরো শরীরে ব্যথা থাকায় ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম।বুধবার দুপুরে বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে দেখা করে ১০ মিনিটের মতো কথা বলেন এই আইনজীবী। এ সময় তার সঙ্গে ছিলেন মা’মলার অপর আইনজীবী সাইফুর রহমান সোহাগ।

জেলা কারাগার থেকে বের হয়ে মিন্নির বরাত দিয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের বলেন, ‘মিন্নির খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেয়ার জন্য তার সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই। মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।’এই আইনজীবী বলেন, ‘রিফাত হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি মিন্নি দিয়েছে, তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।’

মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে তার আইনজীবী বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।মিন্নি খুড়িয়ে হাঁটছেন জানিয়ে তার আইনজীবী আরও বলেন, মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জেলার জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর