,

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীপিকার সম্পর্ক ফাঁস!

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন প্রেমের পর আসছে নভেম্বরের মাঝামাঝিতে রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে বিয়ের কেনাকাটাসহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই যখন অবস্থা তখন ফাঁস হলো দীপিকার পূর্ব প্রেমিকদের লম্বা একটা লাইন। এই তালিকায় রয়েছে দেশটির দুই তারকা ক্রিকেটারও। সেগুলো নিচে তুলে ধরা হলো।

নীহার পান্ডে: ২০০৫ সালে মুম্বাইয়ে অভিনয় শিক্ষার সূত্রেই নাকি বলিউড অভিনেতা নীহার পান্ডের সঙ্গে আলাপ হয়েছিল দীপিকার। গভীর বন্ধুত্ব থেকেই নাকি প্রেমে পড়েছিলেন দু’জনে।

উপেন পটেল: খুব কম সময়ের জন্য হলেও এই মডেলের সঙ্গে নাকি সম্পর্ক ছিল দীপিকার। তার হট ফটোশুটেও অংশ নেন নায়িকা।

মুজামিল ইব্রাহিম: এই মডেল-অভিনেতা দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক ছিল। খুব কম সময়ের জন্যই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়েছিল। সিদ্ধার্থ মাল্যর সঙ্গে ব্রেক-আপ হওয়ার পরই নাকি এই সম্পর্ক তৈরি হয়।

যুবরাজ সিং: ২০০৭-২০০৮ সালের দিকে অস্ট্রেলিয়াতে দীপিকার জন্মদিনের অনুষ্ঠানের সময় নাকি যুবরাজ সিং উপস্থিত ছিলেন। দীপিকার শুটিং চলছিল, আর যুবরাজ গিয়েছিলেন ভারতীয় দলের সঙ্গে ম্যাচ খেলতে। পরবর্তীতে মুম্বাইয়ে যুবরাজের জন্মদিনও নাকি পালন করেছিলেন দীপিকা। ক্যারিয়ারের কারণেই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়নি।

মহেন্দ্র সিং ধোনি: ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গেও দীপিকার নাম জড়িয়েছিল ২০০৭ সালের দিকে। ধোনি নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন দীপিকাকে। কিন্তু যু্বরাজের সঙ্গে সম্পর্কের কথা কানে আসতেই নাকি ধোনি সরে আসেন।

রণবীর কাপুর: ২০০৭ সালে দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এর শুটিং চলছিল। এদিকে রণবীরের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-র কাজ চলছিল, সেই সময়ই দু’জনের নাকি আলাপ মেক-আপ শিল্পী ডরিসের মাধ্যমে। ২০০৭ সালেও গভীর সম্পর্ক ছিল দু’জনের মধ্যে। বি টাউনে রটেছিল, রণবীরের মা নীতু সিংই নাকি দীপিকাকে পছন্দ করতেন না। তাই দু’জনের সম্পর্ক নাকি পরিণতি পায়নি।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ