,

বহুতল ভবন থেকে ঝাঁপ দিলেন জিৎ!

news-image

অনলাইন ডেস্ক : বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ। খবরটা ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় হৈ হৈ পড়ে যায়। সকলেরই প্রশ্ন খবরটা সত্যি নাকি? হ্যাঁ সত্যিই বটে, তবে সবটাই নেহাতই তার আগামী বাংলা ছবি ‘বাঘবন্দি খেলা’ ছবির শুটিংয়ের সৌজন্যে।

তবে জিৎ এই দুঃসাহসিক স্টান্টের ভিডিওটা দেখলে চমকে যাবেন বৈকি। জিৎ এর ছবি অ্যাকশন থাকবে সেটা নতুন কিছু নয়। তবে এ ধরনের স্টান্ট করতে আগে কোনও বাঙালি অভিনেতাকে দেখা গেছে বলে মনে তো পড়ে না। তবে ব্যাংককে তার আগামী ছবি ‘বাঘবন্দি খেলা’র শুটিংয়ে এই ঝুঁকিটাই নিয়েছেন জিৎ।

সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে ভিডিওটি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি বহুতলের ছাদ থেকে দৌড়ে আসছেন জিৎ। আর পরেই বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখা যায় তাকে।

বহুতলের দেওয়াল বেয়ে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে আসতে দেখা যায় তাকে। তবে একবার না এই দৃশ্যটি যাতে পারফেক্ট হয় সে কারণে প্রায় তিনবার এই দৃশ্যটি শুটি করতে হয়েছে অভিনেতাকে। অভিনেতা নিজেই শুটিংয়ের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ভিডিওতে।

সাধারণত এ ধরনের দৃশ্যের জন্য অভিনেতার স্টান্ট ম্যানের সাহায্য নেন, তবে এক্ষেত্রে এই দৃশ্যটি জিৎ নিজেই করেছেন বলে জানিয়েছেন পরিচালক রাজা চন্দ।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ