,

৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক বলেছেন, আরব বিশ্বের সবচেয়ে গরীব রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার ফলে দেশটির ৮৪ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।

সংস্থাটির আন্ডার সেক্রেটারি মার্ক লোকক বলেন, ইয়েমেনের ৭৫ ভাগ মানুষের জন্য কোনো না কোনো সহায়তার প্রয়োজন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড বা এপিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতি মন্তব্য করে তিনি বলেন, ৩০ লাখ ইয়েমেনি অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে ১১ লাখ গর্ভবতী মহিলা এবং ৪ লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৫ লাখ থেকে ৪০ লাখের বেশি মানুষ আগামী কয়েক মাসে মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়বে।

ইয়েমেনি জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তার পথ সহজীকরণ এবং উন্মুক্ত করার পাশাপাশি দেশটি যাতে প্রয়োজনীয় বাণিজ্যিক পণ্য আমাদানী করতে পারে সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান লোকক।

জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, আমরা ইয়েমেনে একটি সংকটজনক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি। দেশটিতে দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ফলে এখন বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এবং তাদেরকে রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা এখনই দেশটিতে দুর্ভিক্ষের নানা আলামত দেখতি পাচ্ছি এবং মানুষ এরইমধ্যে গাছের লতা-পাতা খাওয়া শুরু করে দিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫০ ভাগ কমে গেছে বলেও জানান লোকক।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ