,

এবার রব-কামালের সঙ্গে তসলিমার ফটোশপ করা ছবি!

news-image

নিউজ ডেস্ক : ব্যারিস্টার মইনুল-মাসুদা ভাট্টি ইস্যুতে দুদিন আগে সোশ্যাল সাইট ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তসলিমা নাসরিন। তিনি মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ আখ্যা দেন এবং এটা বলার কারণও ব্যখ্যা করেন। এরপর থেকেই একটা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে জেডিসি সভাপতি আসম আব্দুর রব এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনদের সঙ্গে তসলিমা নাসরিন!

মূল ছবি।

নির্বাসিত এই প্রখ্যাত নারীবাদী লেখিকা বহু বছর ধরে দেশের বাইরে আছেন। তার সঙ্গে ঢাকায় এই দুই নেতার সাক্ষাত হলো কীভাবে; তাছাড়া তসলিমার সঙ্গে বিপরীত মতের দুই নেতা এক হলেন কীভাবে- সেটা নিয়ে দুদিন ধরেই জল্পনা চলছিল সোশ্যাল সাইটে। অবশেষে অনুসন্ধানে জানা গেল, ভাইরাল হয়ে যাওয়া ছবিটিই আসলে ভুয়া! সেখানে তসলিমার ছবি ফটোশপ করে বসানো হয়েছে!

ফটোশপ করে বসানো তসলিমা নাসরিনের ছবি।

আসলে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া প্লাটফর্মের একটি বৈঠকের ছবিতে ফটোশপ করে বসানো হয়েছে তসলিমার মাথা। যার মাথায় তসলিমার মাথা বসানো হয়েছে সেটা আসলে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তথা জেএসডির সহ-সভাপতি তানিয়া রবের ছবি।

গণমাধ্যমে প্রকাশিত আসল ছবি

আসল ছবিটি চলতি মাসেই বেশ কিছু পত্রিকায় ছাপা হয়েছিল। ইন্টারনেটে ইমেজ সার্চ করলেও আসল ছবিটি চলে আসে। মাসুদা ভাট্টির বিরুদ্ধে লেখালেখি করায় তসলিমাকে নিয়ে গত দুইদিন ধরে এই গুজব রটিয়ে যাচ্ছে একটি মহল। অনেকেই কিছু না ভেবেই, কোনো বিচার-বিশ্লেষণ না করেই সেই ছবি শেয়ার দিয়ে যাচ্ছে। এর আগেও এদেশে ফটোশপ করা ছবি নিয়ে হুজুগে মেতেছে মানুষ। গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় সাঈদীর চাঁদে যাওয়ার ছবি কিংবা পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তনের ছবিকে ভিন্নখাতে চালানোর ইতিহাস এদেশের কুচক্রী মহল তৈরি করেছে।

গণমাধ্যমে প্রকাশিত আসল ছবি

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ