,

খালেদার মুক্তি সরকারের নিয়ন্ত্রণে : মওদুদ

news-image

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি সরকারের নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আইনি লড়াইয়ে এককভাবে বেগম জিয়াকে মুক্ত করে আনতে সুবিধাজনক হবে না। সেই জন্য রাজপথের কোনো বিকল্প নাই। আর আমাদের ধীরে-ধীরে কঠোর কর্মসূচির কথা চিন্তা করতে হবে। কারণ বেগম জিয়ার মুক্তি ও আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না- সেটা নির্ভর করবে রাজপথের আন্দোলনে। তাই ঈদের পরে আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষীপুর জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপির আর অংশগ্রহণ করবে কিনা বিষয়টি চিন্তা-ভাবনা করতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খুলনা নির্বাচনে নীরব কারচুপি হয়েছে। সুতরাং এখন আমাদের দুটি বিষয় চিন্তা করতে হবে।

প্রথমত: আগামী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপির আর অংশগ্রহণ করবে কিনা? বিষয়টি আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।

দ্বিতীয়ত: খুলনা সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, বর্তমান ইসি অদক্ষ, অযোগ্য, পক্ষপাতদুষ্টু, দলবাজ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি না। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এছাড়া এই ইসির অধীনে আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না, এটাও চিন্তা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর