,

ছোলা-মুড়ি ও পেঁপের জুস দিয়ে ইফতার করেছেন খালেদা জিয়া

news-image

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোজা রেখেছেন। শুক্রবার প্রথম রোজায় তিনি কারা কর্তৃপক্ষের দেয়া খাবার দিয়ে ইফতার সেরেছেন।

কারা সূত্র জানায়, খালেদা জিয়ার ইফতারে ছোলা, মুড়ি, বুট বেগুনি, আলুর চপ, খেজুর, পেঁয়াজু, ও কিছু ফল ছিল। শুক্রবার রাতে সেহরি খাবার জন্য খালেদা জিয়াকে শিং মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল দেওয়া হয়।

এছাড়া আজ শনিবার সেহরিতে খালেদা জিয়াকে রুই মাছ, মুরগীর মাংস, সবজি ও ডাল। ইফতারে তেমন কোনো পরিবর্তন হবে না।

একজন কারা কর্মকর্তা জানান, ইফতারের মেনুতে শরবত থাকলেও খালেদা জিয়া তা পান করেন না। তিনি পেঁপের জুস পান করেন। তাকে তাই দেওয়া হয়েছে। এছাড়া তিনি বাইরের খাবরও খান না। ওই কর্মকর্তা বলেন, সেহরি ও ইফতারের খাবার কারাভ্যন্তরে কারা বাবুর্চি রান্না করেন। বাইরে থেকে কোনো খাবার আনা হয় না। তিনি আরো বলেন, খালেদা জিয়া নামাজ পড়েন। তবে অসুস্থ হওয়ায় তারাবির নামাজ ৮ রাকাত পড়েন।

এ জাতীয় আরও খবর

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি