,

খালেদা জিয়ার প্রতি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সহানুভূতিশীল : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সহানুভূতিশীল বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রীর মামলায় নথি পড়ে এ বিষয়ে বিএনপিকে ড. কামাল পরামর্শ দেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

এই সাক্ষাতের বিষয়ে কিছু গণমাধ্যম সঠিক তথ্য দেয়নি দাবি করে ‘সঠিক তথ্য’ জেনে সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফখরুল। এ সময় মঙ্গলবার ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকের বিষয়টির কথা উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার জামিনসহ মামলার বিষয় নিয়ে পরামর্শ করতে কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে যান মির্জা ফখরুল এবং বিএনপির কয়েকজন আইনজীবী নেতা। সেখানে মামলার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়।

বিএনপি নেতা বলেন, ‘আমরা প্রথিতযশা আইনজীবী ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের বলেছেন রায় পড়তে হবে। পড়ে আমি পরামর্শ ও মন্তব্য দেব।’

‘খালেদা জিয়ার প্রতি তার (ড. কামাল) সহানুভূতি থাকবে বলেও আশ্বাস দেন’-বলেন ফখরুল।

মির্জা ফখরুলকে ড. কামাল ফিরিয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। তবে এই খবর সত্য নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু গণমাধ্যম আমার সঙ্গেও কথা বলেনি। আমি আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করব এ বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য দেয়ার জন্য।’

গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন হতে পারত মন্তব্য করে ফখরুল বলেন, ‘জামিন না হওয়ার কোনো কারণ নেই। এখন বলা হচ্ছে ১৫ দিনের মধ্যে (মামলার নথি) পাঠাও। এদিন পাঠাও, সেদিন পাঠাও- এটা সরকারের নীল নকশারই অংশ।’

‘সরকার নীল নকশার অংশ হিসেবে দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখতে চায়। তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এই উদ্দেশ্য নিয়েই ক্ষমতাসীনরা মামলাগুলো সাজাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী