,

খালেদার মুক্তির জন্য ১ মার্চ লিফলেট বিতরণ বিএনপির

news-image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১ মার্চ ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ করবে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সরকার পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। এ দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজ সরকারের মূলোৎপাটন করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করতে নীলনকশা করছে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসনকে ‘মিথ্যা ও জাল নথির’ মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীলনকশারই অংশ।

এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ মোট ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডিত হওয়ার পর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে খালেদা জিয়াকে। এরইমধ্যে হাইকোর্টে তার জামিন আবেদন শুনানি শেষ হয়েছে। বিচারিক আদালত থেকে নথি পাওয়ার পর জামিনের ব্যাপারে আদেশ দেবেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ