,

মিয়ানমারকে ৪৮০ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

যুক্তরাষ্ট্রের সহায়তামূলক এজেন্সি ইউএসএইড মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪৮০ লাখ ডলারের উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছে। জানা গেছে, মিয়ানমারের কায়াহ রাজ্যে এ সহায়তা দেওয়া হবে। কায়াহ হচ্ছে দেশটির সবচেয়ে অনুন্নত রাজ্য। সেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। সেখানে ওই পরিমাণ অর্থ দিয়ে মৌলিক সেবা খাতগুলোর উন্নয়ন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউএসএইড। খবর: মিয়ানমার টাইমস

ওই এজেন্সি থেকে দেয়া একটি বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মারসিয়েল বলেন, মিয়ানমারের জনগণ, বিশেষ করে সংঘাতকবলিত সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন প্রতিশ্রুতিবদ্ধ, তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপ, সুশীল সমাজ ও সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের ওই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘অ্যাডভান্সিং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন সাউদার্ন মিয়ানমার’। স্থানীয় চারটি সংগঠন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করবে। এর ফলে কায়াহ রাজ্যে স্থানীয় সম্প্রদায়ের জীবনমান উন্নত ও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর