,

আলালসহ ৫১ জন কারাগারে, রিমান্ডে ৮

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।

তবে এ মামলায় গ্রেপ্তার আরও আটজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জালাল এ তথ্য নিশ্চিত করেন।

রোববার পল্টন থানার পুলিশ ৫৯ জন আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে ১০ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বাকিদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আটজনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। আর মোয়াজ্জেম হোসেনসহ ৫১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে মোয়াজ্জেম হোসেনসহ ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পাওয়া এ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী