,

বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাঁধা দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাঁধা দেয় না। শান্তিপূর্ণ সমাবেশ সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক সরকার কোনটাতেই বাঁধা দিচ্ছে না। অনুমতি দেয়ার সময় আমাদের আবেদন থাকছে যাতে কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে করা হয়।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

২২ ফেব্রুয়ারী ঢাকায় বিএনপির মহা সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সভা সমাবেশের উপর ডিএমপি কমিশনার যে নিষেধাঞ্জা জারী করেছে তা এখনো প্রত্যাহার হয় নি।

অনুষ্ঠানে, পৌর মেয়র মিসেস নায়ার কবির এর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোকাদির চৌধুরী, চট্রগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক