,

হিন্দু পল্লীতে হামলা মায়ের বদন মলিন হয়েছে-ড. বদিউল আলম মজুমদার

news-image

নিজস্ব প্রতিবেদকসুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নাসিরনগরের হিন্দু পল্লীতে যে হামলা হয়েছে তাতে মায়ের বদন মলিন হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে দ্য হাঙ্গার প্রজেক্ট দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের কয়েক লাইন উল্লেখ করে তিনি বলেন, হিন্দু পল্লীতে হামলায় মায়ের বদন মলিন হয়েছে। কোনো ধর্মই দ্বন্দ্ব-হানাহানির কথা বলে না। এ কলঙ্কজনক হামলার কারণে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনের জন্য শুধু মুসলমানি নয়, সব ধর্মের লোকজনই রক্ত দিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করি এ ধরনের কলঙ্কজনক ঘটনা আর বাংলাদেশে ঘটবে না।এর আগে দুপুরে পায়রা উড়িয়ে সম্প্রীতি উৎসবের উদ্বোধন করেন স্থানীয় মন্দিরের পুরোহিত সবুজ চক্রবর্তী ।

সাবেক শিক্ষক অনুকূল দাসের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফারুক মিয়া ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জামাল মিয়া প্রমুখ। উৎসবে অারও উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, পেইভের রূপকার অ্যালিস্টার লেগ, দ্যা হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার সৈকত শুভ্র আইচ মনন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে  ধর্ম অবমানবার ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা সদর ও হরিপুর গ্রামের হিন্দুরের কয়েকটি মন্দির ও অর্ধশতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।

এ জাতীয় আরও খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ