,

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া :  বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২৯ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার জেলা শহরের টেংকের পাড়স্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সভাপতি আল আমিন, মনির হোসেন, উপ সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধূরী সজিব, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুরাদ হায়দার টিপু, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সম্পাদক মহশীন উদ্দিন হিমন, সহ সম্পাদক শিরিন শিলা ও কুতুব উদ্দিন ভূইয়া আইবেক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে। প্রতিহিংসা যেন ছাত্রলীগকে পেছনে ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বিএনপির নেত্রীর সাজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য ছাত্রলীগকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১