,

৫ সিটিতে একই দিনে নির্বাচনের পরিকল্পনা

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন একই দিনে করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এপ্রিলে তফসিল দেয়া হবে। আর মে মাসের শেষে একই দিনে পাঁচ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা শাখা সূত্র জানিয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটার তালিকা এবং সীমানা নিয়ে কাজ শুরু করেছে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সোমবার রাতে বলেন, সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটিতে একই দিনে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের কার্যক্রম দ্রুত শুরু করবে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের বিধান অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রথম সভা থেকে কর্পোরেশনের মেয়াদ গণনা শুরু হয়। পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৬ মাসের মধ্যে যেকোনোদিন ভোট গ্রহণ করা যায়। এই হিসাবে ২০১৮ সালের ৮ মার্চ থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেট, ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে খুলনা, ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবরের মধ্যে রাজশাহী, ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবরের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা।

এই পাঁচ সিটিতে বসবাসরত নাগরিকদের মধ্যে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন; ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদিতে উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ভেতরে চলছে প্রস্তুতি। আগাম প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর