,

প্রধান বিচারপতি নিয়ে রিটের শুনানির সময় পেছাল

news-image

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতির পদ শূন্য থাকা বিষয়ক রিট শুনানি এ সপ্তাহে হচ্ছে না বলে আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে আবেদনকারী আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ বলেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আজ এক সপ্তাহ সময় চেয়েছেন। আদালত আগামী রবিবার পর্যন্ত মুলতবি রেখেছেন।

প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে এ রিট করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির কারণে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। পরে ছুটির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর