,

কক্সবাজারে ঘরের ভেতর বাবা-মা ও দুই মেয়ের লাশ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

নিহতরা হলেন, সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী (৫) এবং জ্যোতিকা চৌধুরী (৩)।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালের দিকে হঠাৎ সুমন চৌধুরীর ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন দরজা ভাঙার চেষ্টা চালায় এবং পুলিশকে খবর দেয়।

পরে পুলিশসহ পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় মৃত অবস্থায় মা ও দুই মেয়ে বিছানার ওপর পড়ে থাকলেও বাবা সুমনকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। পরে পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, স্বামী সুমন চৌধুরী স্ত্রীসহ দুই মেয়েকে গলা টিপে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছেন। পরে নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাত সাড়ে ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে কোনো চক্রান্ত বা ইস্যু জড়িত আছে কিনা তা-ও তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর