,

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, আজ সকাল সাড়ে ছয়টার পর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ আছে। সকাল নয়টার দিকে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৩০৮) ঢাকায় অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সেটি চট্টগ্রামে অবতরণ করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রেজাউল করিম জানান, কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা একেবারে শূন্যতে নেমেছে। এ কারণে বিমান চলাচল বন্ধ আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশা পড়েছে সারা দেশেই। ভোর ছয়টা থেকে রাজধানী ঢাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে ছিল রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর