,

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

news-image

তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানোর জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এ মজুরি বোর্ডের ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ রোববার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে এ বোর্ড পোশাক শ্রমিকদের বেতন কাঠামো যাচাই-বাছাই করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এরপর সরকার তাদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে।

মজিবুল হক বলেন, নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া।

এ ছাড়াও বোর্ডের স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন চেয়ারম্যান সাবেক জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মালিক পক্ষের প্রতিনিধি কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। কমিটির নিরপেক্ষ সদস্য থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সে সময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। শ্রম ও আইন অনুযায়ী ৫ বছর পর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর