,

শুধু ফান্ড নিলে হবে না, ভ্যাটও দিতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার শুধু টাকা দেবে এটি চিন্তা করা যায় না। যাদের টাকা দেওয়া হয়েছে তাদের সবাইকে ভ্যাট দিতে হবে। অনেক প্রতিষ্ঠানকে সরকার ফান্ড দিয়েছে কিন্তু গত ১০ বছরে একটি টাকাও ভ্যাট দেয়নি তারা।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে এলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

তিনি বলেন, একই কাঠামোতে ভ্যাট নির্ধারণ করা যাবে না। কারণ এ বিষয়ে ব্যাপক ভিন্নতা আছে। ভ্যাট দেওয়ার বিষয়ে সাইকোলজি (মানসিকভাবে) চেঞ্জ করতে হবে।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সহ-সভাপতি গোলাম মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।

ব্যারিস্টার নিহাদ কবির বলেন, যারা নিয়মিত রাজস্ব দেন তাদের কাছ থেকে ভ্যাট আদায়ে শিথিল করা হয়েছে। একটি সীমাবদ্ধ খাত থেকে ভ্যাট আদায় না করে এর ক্ষেত্র বাড়ানো যেতে পারে।

তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে সেগুলো দূর করা উচিত। বিদেশি বিনিয়োগকারী চিঠি দিলে একবছরের এনবিআর জবাব দেয় না।

‘ফাইল বন্ধ না থেকে তা সচল করার আহ্বান জানাই। এভাবে চলতে থাকলে দেশের সংশ্লিষ্ট আইনে নতুন কোম্পানি শেয়ার বাজারে যেতে চাইবে কিনা সন্দেহ আছে,’ বলেন এই ব্যবসায়ী নেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর