সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবিসি এমডির অপসারণ আদেশ আপিলেও বহাল

news-image

নিউজ ডেস্ক : এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৭ জানুয়ারি এনআরবিসির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই স্থগিতাদেশ দিয়েছিলেন।

আদেশের ফলে আপাতত দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের কেন্দ্রীয় ব্যাংকের আদেশই বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী হামিদা চৌধুরী।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে গত রোববার চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল সে আদেশই চলমান থাকবে। সেইসঙ্গে এ বিষয়ে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।

গত বছরের ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের পর ৭ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। তবে ব্যাংকটির পর্ষদ তাকে তিন মাসের ছুটিতে পাঠিয়ে এ পদে চলতি দায়িত্ব দেয় ডিএমডি কাজী মো. তালহাকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা