,

‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই’

news-image

কুমিল্লা প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে ভয়ের কারণ নেই, যদি আওয়ামী লীগ নিজেদের পরাজয়ের কারণ না হয়। শুক্রবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। এই পার্টির আন্দোলন নেই। তারা আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনেও ব্যর্থ। সব কিছুতে ব্যর্থ হয়ে এখন প্রেস ব্রিফিং আর মিথ্যাচারের পুরানো ভাঙা রেকর্ড বাজানো ছাড়া বিএনপির আর কোন কাজ নেই।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের ডাক দেয়, আন্দোলন হয় না। এই মাসে না ওই মাসে। এই ঈদে না ওই ঈদে। এই পরীক্ষা না ওই পরীক্ষার পর। এই বছর না ওই বছর। বিএনপির আন্দোলন হবে কোন বছর সঠিকভাবে তারা নিজেরাও জানে না। এখন বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসে না।

মন্ত্রী বলেন, রোজার ঈদের আগে আন্দোলনের ডাক দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন লন্ডনের টেমস নদীর পাড়ে। রোজার ঈদ গেল, কোরবানির ঈদ গেল তারপরও আন্দোলনের দেখা নেই। আন্দোলন এখন লন্ডনের টেমস নদীর পাড়ে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে।

কুমিল্লার আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এ সভায় যতো শৃঙ্খলা দেখি। তবে সত্যকথা ও বাস্তবতা হলো দলের নেতারাই শৃঙ্খলা মানে না। শেখ হাসিনার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে। নৌকাকে অবমাননা করে। এমন নেতা এই মঞ্চেও আছে।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম এমপি, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আবদুস সবুর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর