,

নিউ মার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা, গুলি ও ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ৭ দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে  সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার শাহবাগে আন্দোলনকালে তাদের ওপর পুলিশি হামলা হামলা ও শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদ জানাতে থাকেন।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে সমঝোতা করে সড়ক খুলে দেয়ার চেষ্টা করছি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়। শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধেই মামলা করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের