,

পদ্মাসেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

বহু প্রতীক্ষিত এ বিশাল সেতু প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর ওপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সালে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে।

নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে সেতুমন্ত্রী আরো বলেছেন, এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে।

তিনি জানিয়েছেন, এ সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা, শিল্প উন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বলেছেন, অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণ কাজ চলতি বছর জুন মাসে সম্পন্ন হয়েছে। একইসাথে মূল সেতুর নির্মাণ ৪০ শতাংশ এবং নদী শাসন কাজ ৩২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, সেতুতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের