,

ঈদের আগে ঘরে বসেই চুল স্ট্রেইট করতে চান? শিখে নিন ভিডিওতে

news-image

সোজা বা স্ট্রেইট চুলের আবেদন সবসময় অনন্য। একটা সময় ছিল যখন ঝাঁকড়া কোকড়ানো চুল অনেকে পছন্দ করতেন। কিন্তু সময়ের সাথে সাথে কোকড়া চুল হারিয়ে ফেলেছে তার আবেদন। এখন কোকড়া চুল তো বটেই, সোজা চুলকেও রিবন্ডিং করে আরও সোজা করা হয়। এছাড়া বাজারে কিনতে পাওয়া যায় হেয়ার স্ট্রেইটনার। এই ইলেক্ট্রনিক হেয়ার স্ট্রেইটনার দিয়েও অনেকে ঘরে চুল সোজা করে থাকেন। আর এর ফলশ্রুতিতে হারাতে হয় অনেকগুলো চুল। এছাড়া চুলের গোড়া দুর্বল হওয়া,  আগা ফাটা , চুলকে আরো রুক্ষ করে তোলে স্ট্রেইটনার ব্যবহারে। অনেকে আবার পার্লারে গিয়ে রিবন্ডিং করে থাকনে। কিন্তু রিবন্ডিং বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এত কষ্ট না করে ইদের আগে নিজেই করে ফেলুন নিজের চুল স্ট্রেইট। তাও আবার প্রাকৃতিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া।    

এটি চুল সোজা করার পাশাপাশি চুলকে করে তোল সিল্কি এবং এর গোড়া করে মজবুত। আসুন তাহলে দেখে নিন চুল স্ট্রেইট করার জাদুকরী পদ্ধতিটি।

যা যা লাগবে:

এক কাপ নারকেলের দুধ

দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

দুই টেবিল চামচ অলিভ অয়েল

একটি লেবুর রস

যেভাবে তৈরি করবেন:

১। প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার লেবুর রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যেন কোনো দানা না থাকে।

২। এবার চুলায় মাঝারি আঁচে নারকেলের দুধ জ্বাল দিতে দিন।

৩। দুধ গরম হয়ে এলে এতে কর্ন ফ্লাওয়ার গলানো এবং লেবুর রস ঢেলে দিন। এটি জ্বাল দিতে থাকুন।

৪। জ্বাল দেওয়ার সময় মিশ্রণটি বার বার নাড়তে থাকুন।

৫। মিশ্রণটি ঘন জেলের মতো হয়ে গেলে নামিয়ে ফেলুন।

৬। ঠাণ্ডা হওয়ার পর এটি চুলে ব্যবহার করুন। ভিডিও অনুযায়ে এটি চুলে ব্যবহার করবেন।

৭। এই মিশ্রণ চুলে মেখে নিন ভালো করে। তারপর একটি গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু করে শ্যাম্পু করে ফেলুন।

৮। এই মিশ্রণটি প্লাস্টিক বা কাঁচের বয়ামে সংরক্ষণ করতে পারেন।

৯। প্রথমবার ব্যবহারে পার্থক্য দেখতে পারবেন। নিয়মিত ব্যবহারে চুল দীর্ঘদিন স্ট্রেইট থাকবে।

নারকেলের দুধ যেভাবে তৈরি করবেন:

প্রথমে নারকেল কুরে নিন। এটি ব্লেন্ডারে ব্লেন্ড করুন। তারপর একটি সুতি কাপড়ে নারকেল কুচি ঢুকিয়ে চিপে নিন। এই ভাবে পেয়ে যাবেন নারকেলের দুধ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে