,

১ জুন থেকে দ্বিতীয় দফায় বাড়ছে গ্যাসের দাম

news-image

দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার বিচারপতি। আগামী ১ জুন থেকে দ্বিতীয় ধাপের গ্যাসের দাম বাড়ার কথা রয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৩০ মে) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এ আদেশের ফলে ১ জুন থেকে গ্যাসের মূল্যবৃদ্ধিতে আপাতত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আগামী ৫ জুন পর্যন্ত এ আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আদালতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন মো. সাইফুল আলম।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গ্যাসের দাম বেড়েছে ১ মার্চ। প্রথম দফায় মূল্য বৃদ্ধির পর এক চুলার জন্য ৬০০ টাকা বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার ৬৫০ থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা