,

গণপরিবহনে আসছে ই-টিকিট

news-image

নিউজ ডেস্ক : নগদ টাকা ব্যবহার করে ভাড়া দেওয়ার দিন শেষ হতে যাচ্ছে রাজধানীবাসীর। যাত্রী হয়রানি কমাতে ই-টিকেটিং পদ্ধতি ‘র‌্যাপিড পাস’ চালু হচ্ছে এবার। এ নিয়ে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বুধবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের জুন নাগাদ এ সুবিধা চালু সম্ভব হবে।

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সে সময় তিনি বলেন, ‘র‌্যাপিড পাস’ ব্যবহারকারীদের নগদ অর্থ বহন করে যাতায়াত করতে হবে না, যাতায়াত হবে ঝামেলামুক্ত। ভবিষ্যতে এই কার্ড দিয়ে নির্দিষ্ট দোকানে কেনাকাটাও করা যাবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে সব ধরনের গণ পরিবহনে এই কার্ড ব্যবহার করা যাবে। এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে জাইকা। প্রকল্পের মোট ব্যয় ৩৯ কোটি ৬ লাখ টাকার মধ্যে জাইকা দেবে ২৮ কোটি ৫২ লাখ টাকা। বাকি অর্থ যোগান দেবে সরকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা