,

নারায়ণগঞ্জে ২২ প্লাটুন বিজিবি নামছে আজ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কঠোর নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার ব্যাটালিয়নের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ২২ প্লাটুন ফোর্স মোতায়েন হচ্ছে আজ।

bgb-big20161219001240

আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ইসি উপ-সচিব ও নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, ১৯ ডিসেম্বর মধ্য রাত হতে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত মটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, বহিরাগতদের প্রবেশ ও বৈধ অস্ত্র বহন করা নিষিদ্ধ ও ২১ ডিসেম্বর মধ্যরাত হতে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সোমবার হতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর প্রত্যেকটি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার। আর ২৭টি ওয়ার্ডে ২৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর