বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএসপি বাতিল হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যেই : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশেtofayel-2র পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) রাজনৈতিক উদ্দেশ্যে স্থগিত করা হয়েছিল বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আগামীতে নতুন যে সরকার গঠন হচ্ছে, সেই সরকারের এ ধরনের কোনো উদ্দেশ্য থাকবে না বলে আশা করি। কারণ, অতীতে যখন জিএসপি বাতিল করা হয়েছিল তখন রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আমাদের দেশেরও কোনো কোনো নেতা-নেত্রী জিএসপি বাতিল চেয়েছিলেন। তবে বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যে দ্বিমত পোষণ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এটা বাতিল করা হয়েছিল এটা ঠিক নয়। কী কারণে বাতিল করা হয়েছিল, কী সমস্যা রয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।

আজ রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফালে আহমেদ ও বার্নিকাট। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে টিকফা বৈঠকের কথা ছিল, সেই সভা হচ্ছে। আগামী মার্চ বা এপ্রিলে এ বৈঠক হতে পারে। টিকফার বৈঠক না হওয়া প্রসঙ্গে জানাতেই বার্নিকাট সচিবালয়ে এসেছিলেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত