মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মহান মুক্তিযুদ্ধের গণকবর অযত্ন আর অবহেলায়

pic11নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া শহরের ৬নং ওয়ার্ডের দক্ষিণ পৈরতলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী এবং এদেশের রাজাকার দোসররা তৎকালীন এ দেশকে তথা মাতৃভূমিকে রক্ষা করার জন্য যারা স্বাধীনতা যুদ্ধে নিজের জীবনকে মাতৃভূমির রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলেন এ রকম ১০২ জনের ও বেশি মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের গণকবর সেখানে রয়েছে। কিন্তু দীর্ঘদিন পেড়িয়ে গেলেও মুক্তিযুদ্ধের গণকবরের স্মৃতিস্বরূপ স্থানটির নেই কোন সঠিন রক্ষণাবেক্ষণ। সারাদিন ভবঘুরে ও নেশাগ্রস্থ এক শ্রেণীর লোক তাদের অনৈতিক কর্মকান্ডের বেশ সুবিধাজনক স্থান হিসাবে জায়গাটিকে বেছে নিয়েছে। স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আমরা শুনেছি, মহান মুক্তিযুদ্ধের সময় ১০২জন মুক্তিযোদ্ধাকে চোখ বেধে মেরে তাদেরকে এ স্থানটিতে গণকবর দেওয়া হয়। কিন্তু যারা দেশের জন্য তথা নিবেদিত প্রাণ বলি দিয়ে গেছেন এ স্থানটি এখন অযত্ন আর অবহেলার নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছে এক শ্রেণীর মাদক সেবীরা। তারা সন্ধ্যার পর থেকে মাদক সেবার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকান্ড ঘটাচ্ছে এ স্থানটিতে। পাশে রেললাইন থাকাতে এবং বসতি কম হওয়াতে এই স্থানটি প্রায় সারাদিনই বেশ নিরিবিলি থাকে। এ ব্যাপারে কথা হয় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলুর সাথে তিনি জানান, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধার পাশাপাশি অনেক সাধারন মানুষকে পাকিস্তানি হায়নারা গণহারে মেরে মাটির নীচে কবর দিয়েছেন। আমরা যখন দেশ স্বাধীন করে বাড়িতে ফিরে আসি তখন এ গণকবর নিজ চোখে দেখতে পাই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের এ গণকবরকে রক্ষণাবেক্ষন করার তাদের নাম দিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক স্থাপন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি এবং এখানে যারা দিন ও রাত্রে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নিবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে শতভাগ আশাবাদী।
জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার হারুন অর রশীদ দুলাল জানান, মহান মুক্তিযুদ্ধের সময় যেসব মুক্তিযোদ্ধ ও সাধারন মানুষদের এখানে পাকিস্তানি হানাদাররা মেরে গনকবর দিয়েছিল স্থানটিকে রক্ষণা বেক্ষনের জন্য বেশ কয়েক বার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। কয়েকবছর আগে জেলা পরিষদ থেকে গনকবরটি রক্ষা করার জন্য মাটি ফেলা হয় এবং গনকবরটির চারপাশে সীমানা প্রাচীরের কাজটি করে দেয়া হয়। কিন্তু এই গনকবরটির পাশ দিয়ে শহর খাল চলে যাওয়ায় বর্ষা মৌসুমে পানির অতিরিক্ত চাপে সীমানা প্রাচীর ও গনকবরে ফেলা মাটি বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে দাবী জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরুপ এই গনকবরটি যেন অচিরেই রক্ষণা-বেক্ষণের এবং সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

pic-kobor

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী