,

‘আমাদের লুকানোর কিছু নেই’

 

বিনোদন ডেস্ক : বলিউডের মি. পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। পাঁচ বছর আগে সারোগেসির মাধ্যমে কিরণ রাও ও আমির দম্পতির ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু বিষয়টি নিয়ে এতোদিন কোনো কথা বলেননি আমির।

aamir_khan1471344956

অবশেষে দীর্ঘদিন পর এ নিয়ে মুখ খুললেন আমির খান। ৫১ বছর বয়সি এ অভিনেতার মতে, এ পদ্ধতিতে সন্তান নিয়ে তিনি কোনো অন্যায় করেননি। আর বিষয়টি নিয়ে লুকোচুরিরও কিছু নেই বলে মনে করেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের যশলোক হাসপাতালের নতুন একটি ‘ফার্টিলিটি সেন্টার’র উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। এখানেই কথাগুলো বলেন তিনি।

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আপনারা সবাই জানেন আমি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল। আমি বলতে চাই, আমি এবং কিরণ যে আনন্দ পেয়েছি তা আমাদের কাছে খুবই মূল্যবান। যখন আজাদের জন্ম হয়, তখন আমরা খুবই খুশি হয়েছিলাম এবং আমরা এ ব্যাপারে সবার কাছে সৎ থাকতে চেয়েছি। আমরা কোনো ভুল করিনি। আমাদের লুকানোর কিছু নেই। মানুষের এ সম্পর্কে জানা প্রয়োজন।’

আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। প্রথম সংসারে জুনায়েদ এবং ইরা নামে তার দুই সন্তান রয়েছে। জুনায়েদের জন্ম তাকে বদলে দিয়েছে জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সন্তানের বাবা হওয়ার অনুভূতিটা জীবনে অনেক আনন্দের একটি মুহূর্ত। এটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আমার প্রথম সন্তান জুনায়েদের জন্ম আমার জীবনকে বদলে দিয়েছে।’

২০০৫ সালে আমির খানের সঙ্গে বিয়ে হয় কিরণ রাওয়ের। সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সময় নিজের লড়াই নিয়ে কিরণ রাও বলেন, ‘আজাদের জন্মের আগের ২০ বছর জানি না আমি কি করেছি। তবে আমার জীবন এখন পরিপূর্ণ। সন্তান জন্মদানের সময়টি আমাদের জন্য অনেক সংগ্রামের ছিল।’

বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল সিনেমা নিয়ে ব্যস্ত আমির খান। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা