,

মোদির ভাষণের সময় ঘুুমিয়ে পড়লেন কেজরিওয়াল!

z7আন্তর্জাতিক ডেস্ক : লালকেল্লা থেকে তখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সামনে বসে আছেন তাবড় রাজনৈতিক নেতারা৷ আর এর মধ্যে ঘুমিয়েই পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! এই ছবি এখন নেটদুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে৷

৭০ তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রায় ৯০ মিনিট ভাষণ দেন মোদি৷ দেশের ইতিহাসে স্বাধীনতা উপলক্ষে এত দীর্ঘক্ষণ ভাষণ দেওয়ায় সম্ভবত রেকর্ড গড়লেন বর্তমান প্রধানমন্ত্রী৷ সন্ত্রাস থেকে কাশ্মীর প্রসঙ্গে যখন তোপ দাগছেন মোদি, তখন কেজরিওয়ালের চোখ বন্ধ৷ এমনিতেই মোদি-কেজরি বিরোধিতা দেশের রাজনৈতিক মহলে সুবিদিত৷ কিন্তু দেশের এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার ঘুমিয়ে পড়া কতটা যুক্তিযুক্ত, সেই সমালোচনাতেই মুখর সবাই।

তবে সত্যিই কি ঘুমাচ্ছিলেন কেজরিওয়াল৷ সোশ্যাল মিডিয়া জুড়ে কেজরিওয়ালের এ ছবি ছড়াতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন আপ নেতা৷ তার পক্ষে নেমেছেন খোদ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। তিনি অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিজেপি নেতার চোখবন্ধ ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘মনে হয় প্রধানমন্ত্রীর ভাষণ একঘেয়ে ছিল’৷

তবে রাজনৈতিক মহলের একাংশ মৃদু হেসে বলছেন, এতদিনে রাহুল গান্ধী একটি কাজের কাজ করেছেন৷ কয়েকদিন আগেই দলিত নিগ্রহ ইস্যুতে যখন সংসদ উত্তাল তখন রাহুলের চোখ বন্ধ ছবি নিয়ে ঝড় উঠেছিল চারিদিকে৷ অভিযোগ ছিল, যে সংসদে ঘুমিয়ে পড়েছিলেন রাহুল গান্ধী৷ যদিও কংগ্রেসের তরফে সে অভিযোগ অস্বীকার করা হয়েছিল৷ তবে কেউ কেউ বলছেন, দেশের কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ায় অন্তত রাহুল অনুপ্রাণিত করতে পেরেছেন কেজরিওয়ালকে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে