,

অনুপ্রবেশকারী বিদেশি জাহাজ ডুবিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

inter1আগামী ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার ৭১তম স্বাধীনতা দিবস। বিভিন্ন নৌঘাটিতে ২০টি অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা জাহাজ বিস্ফোরণের মাধ্যমে ডুবিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করবে ইন্দোনেশিয়ার নৌ-বাহিনী। ছোট-বড় ১৩০০০-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার বিশাল বিস্তৃত সমুদ্র সীমানায় প্রায়ই প্রতিবেশি দেশগুলোর মাছধরার জাহাজ ঢুকে পড়ে। ইতোপূর্বে যথেষ্ট সহনশীলতার সাথে নিজেদের মৎস্য সম্পদ রক্ষা করার চেষ্টা করে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর পথ বেছে নিয়েছে দেশটির সরকার।  বিগত দেড় বছরে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড ১২১টি অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা জাহাজ ধরার পর সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর মধ্যে ফিলিপাইন ৩৪, ভিয়েতনাম ৩৩, থাইল্যান্ড ২১, মালয়শিয়া ৬ এবং চিনের ৫টি জাহাজ রয়েছে। এভাবে জাহাজ ডুবানোর ঘটনায় চিন সরকার বারবার প্রতিবাদ করলেও ইন্দোনেশিয়া চলমান অভিযান থেকে পিছিয়ে আসেনি। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট বিস্ফোরণের মাধ্যমে ডুবিয়ে দেয়া হবে অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা আরও ২০টি জাহাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা